দেশের মেডিক্যাল কলেজগুলোর বার্ন ইউনিটকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণ করতে আরও তিন বছর দায়িত্বে থাকছেন ডা. সামন্ত লাল সেন। তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
দেশের ১৪টি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণ করতে তিনি সমন্বয়কের (বার্ন ইউনিট) দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ডা. সামন্ত লালকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।









