টিকার জন্য ভারতকে তাগাদা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৯:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:৪৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী করোনার ভ্যাকসিনের টিকা গত মাসে আমরা পাইনি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ চলছে। টিকার ব্যাপারে তাগাদা দেওয়া হচ্ছে। পরবর্তী চালান কবে আসবে দু-চার দিনের মধ্যেই জানা যাবে।

মঙ্গলবার ( ৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে। সামনে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ধাপের ডোজ চলমান রয়েছে। টিকা আমরা আশা করি পেয়ে যাবো। বেক্সিমকোর মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে আমরা টিকা পাচ্ছি। তারা আশ্বস্ত করেছে পরবর্তী চালান এই মাসে আমরা পাবো। আপনারা জানেন গত মাসে আমরা টিকা পাইনি। শুধু ১২ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছি। কেনা টিকা পাইনি। দু-চার দিনের মধ্যে একটি কনফার্ম নিউজ আমরা পাবো। আমরা প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি।

তিনি বলেন, করোনা সংক্রমণে বর্তমানে রোগীর সংখ্যা ১১গুণ বেড়েছে। এভাবে বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা দেওয়া সম্ভব হবে না। বর্তমানে রাজধানীতে সরকারি হাসপাতালগুলোতে ৫০০০ বেড রয়েছে। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে সে হারে বাড়লে চিকিৎসা দিয়ে কুল পাওয়া যাবে না। সমীক্ষায় দেখতে পেয়েছি, যারা কক্সবাজার, বান্দরবানে অবকাশ যাপন করতে গিয়েছিলেন এবং যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলেননি তারাই করোনায় সংক্রমিত বেশি হয়েছেন

আইসোলেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সরকার নির্ধারিত ১৮ দফা জনগণকে মেনে চলতে হবে। লকডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে এবং বিক্ষোভের সৃষ্টি হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু লোকজন লকডাউন মানতে চায়নি। এসব বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমাদের বিভিন্ন জেলায় ডিসি-এসপিরা আছেন উনারা কমিটির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর