২ হাজার ৬৭৯ জন নার্সের জন্য প্রণোদনা ১১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ২১:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৫৯

দুই হাজার ৬৭৯ জন নার্সকে প্রণোদনা বাবদ দেওয়া হবে ১১ কোটি টাকা। ইতোমধ্যে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। দেশের ২২টি হাসপাতালে কর্মরত এসব নার্সদের মাঝে ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকার মঞ্জুরি দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ২ হাজার ৬৭৯ জন নার্সকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছে সরকার।

বুধবার (২১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদের কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না।

পরিপত্রে বলা হয়েছে, এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে হবে। এ অর্থ প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর অথোরাইজেশন জারির মাধ্যমে বরাদ্দ প্রদান করতে হবে। স্বাস্থ্য বিভাগ জুলাই ২০২০ মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে দুই মাসের সমপরিমাণ অর্থে কিছুটা উঠানামা করতে পারে।

জানা গেছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ২২ জন, কমলাপুর জেনারেল হাসপাতালের ১৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালের ৮৬ জন, বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতালের ১৫ জন, রাজবাড়ী সদর হাসপাতালের ৩৩ জন, চাঁদপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬২ জন, মিরপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের ৮২ জন, ঝিনাইদহের সদর হাসপাতালের ৩১ জন, নওগাঁ জেনারেল হাসপাতালের ৩১ জন, বরিশাল সদর হাসপাতালের ৫৪ জন, বাগেরহাটের সদর হাসপাতালের ৫০ জন, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ জন, হবিগঞ্জ হাসপাতালের ৬০ জন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালের ২৩ জন এবং মাদারীপুরে সদর ও কোভিড হাসপাতালে ৪০ জন নার্স এই প্রণোদনা পাচ্ছেন।

অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে স্বাস্থ্য বিভাগের জন্য সম্মানি বাবদ ১৫০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে এ টাকা বিতরণ করা হচ্ছে। ২২টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪ জন নার্স। এরপর মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭ জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৪৮ জন, বগুড়া জেনারেল হাসপাতালের ২৪৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালের ২৬৫ জন, নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৮৫ জন, সিলেটের শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স এ প্রণোদনার অর্থ পাচ্ছেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
রফতানি প্রণোদনায় বড় চমক: এক লাফে ৩১০০ কোটি টাকা পরিশোধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম