ঢামেকে করোনা রোগীর চাপ কমেছে, তবে খালি নেই আইসিইউ

আমিনুল ইসলাম বাবু
২২ এপ্রিল ২০২১, ১৯:৪১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:৪১

বৃহস্পতিবার বিকাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে গিয়ে দেখা যায় করোনা রোগী ভর্তি ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট আছে কিনা বা অক্সিজেন সংকট রয়েছে কিনা তা চেক করা হচ্ছে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র দেখে ভর্তি দেওয়া হচ্ছে।

করোনা সন্দেহে বা করোনা পজিটিভ জরুরি রোগীর জন্য গত সপ্তাহে যেখানে একটি বেড পাওয়া কঠিন ছিল, এখন সেখানে অনায়াসে ভর্তি হওয়া যাচ্ছে। এখন বেড আছে ৭৫০টি। আজ (২২ এপ্রিল) ভর্তি রয়েছে ৫৫৮ জন রোগী। খালি আছে প্রায় ২০০ বেড। তবে আইসিইউ খালি থাকছে না।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে সরেজমিনে ঢামেকের নতুন ভবনের ভর্তির রেজিস্ট্রার সূত্র থেকে জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত ২৮ জন রোগী ভর্তি করা হয়েছে।

যে রোগীরা ভর্তি রয়েছে, তাদের অনেকেরই পরে আইসিইউর প্রয়োজন হয়। অপরদিকে আইসিইউতে চিকিৎসাধীন কারও অবস্থা ভালো হচ্ছে, কেউ মারা যাচ্ছেন। বেড খালি হলে তাতে ভর্তি হওয়া রোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কারণেই আইসিইউ খালি থাকছে না। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান।

সংক্রমণ বাড়লেও হাসপাতালে চাপ কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে রোগী দ্রুত সুস্থ হচ্ছেন। এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া শতাধিক হাই ফ্লো মেশিন রয়েছে। যা নরমাল বেডে থাকা রোগীরাও পাচ্ছে।

তিনি আরও বলেন, যে রোগীদের অক্সিজেন সংকট হচ্ছে না, তারা চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিতে পারেন। হাসপাতালে আসার প্রয়োজন নেই।

অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের জন্য সেখানে রয়েছে এক শ’ বেড। ভর্তি রয়েছেন ১৫ জন।

/ইউআই/এফএ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম