স্বাস্থ্য গবেষণায় এবারও ১০০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৭:৩২আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:৩২

গতবারের মতো আগামী অর্থবছরেও স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কর্তৃক ২০২১-২২ অর্থবছরের উত্থাপিত বাজেটে এ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, স্বাস্থ্য খাতে অর্জনগুলোকে টেকসই করা ও ভবিষ্যতে মহামারির অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এর জন্য প্রয়োজন মান সম্পন্ন স্বাস্থ্য-শিক্ষা, প্রযুক্তি নির্ভর, গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ।

গত অর্থবছরে স্বাস্থ্য-শিক্ষা ও প্রযুক্ত খাতের গবেষণার উন্নয়নে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করা হয়েছে। এ তহবিলের জন্য চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে ও তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে ফুটবল বিশ্ব একাট্টা কেন? কী ছিল 'বিশ্বকাপ বিক্রির' পরিকল্পনায়?
ইনফান্তিনোর বিরুদ্ধে ফুটবল বিশ্ব একাট্টা কেন? কী ছিল 'বিশ্বকাপ বিক্রির' পরিকল্পনায়?
টাকার লোভে মাথা মুড়িয়ে বিপাকে তিন নারী, পরে জানা গেল সত্য
টাকার লোভে মাথা মুড়িয়ে বিপাকে তিন নারী, পরে জানা গেল সত্য
এবার গালিগালাজ নিয়ে মুখ খুললেন মোদি, করতে চান ক্ষমা
এবার গালিগালাজ নিয়ে মুখ খুললেন মোদি, করতে চান ক্ষমা
জায়গা কম? বারান্দার রেলিংয়েই গড়ে তুলুন সবুজ বাগান
জায়গা কম? বারান্দার রেলিংয়েই গড়ে তুলুন সবুজ বাগান
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা