করোনা সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৮:৪৩ আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:৫৩

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।

আজ শনিবার ( ২৯ মে) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক বিশ্লেষনে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ নয় হাজার ২০২টি। আর গত সপ্তাহে (২৩ মে থেকে ২৯ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। অর্থ্যাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে আট দশমিক ৭১ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯২৮ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন নয় হাজার ৬৬০ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন সাত হাজার ৬১০ জন। অর্থ্যাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ।

অধিদফতর জানায় চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫২ জন আর গত সপ্তাহে মারা গেছেন ২০১ জন। চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ২৫ দশমিক ৩৭ শতাংশ।

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক