‘যেকোনও আসক্তি নিরাময়যোগ্য’

দেশে মাদকাসক্ত ৫০ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৮:২১

‘মাদক থেকে দূরে থেকে নিজেকে সুস্থ রেখে নিজের জন্য, পরিবার এবং দেশের জন্য ভালো কাজ করতে হবে। কারণ বর্তমান প্রজন্মের মাঝেই রয়েছে দেশের আগামী দিনের কর্ণধার। আর যেকোনও আসক্তিই নিরাময়যোগ্য।’ মাদকবিরোধী অভিযান এবং প্রচারণা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং সংশ্লিষ্টরা। ‘যে কোনও আসক্তি নিরাময়যোগ্য’

আজ রবিবার রাজধানীর ফিরোজা বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসকরা।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যুগ্ম পরিচালক মফিদুল ইসলাম দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ উল্লেখ করে বলেন, এই মাদকাসক্তদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে এবং ঠিকানা সাইকিয়াট্রিক ও ড্রাগ অ্যাডিকশন ক্লিনিকের আয়োজনে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদকাসক্তির কারণ ও প্রতিকার নিয়ে একটি বিজ্ঞানসম্মত গবেষণাপত্র উপস্থাপনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আতিকুল হক মজুমদার। তিনি বলেন, অ্যাডিকশন (আসক্তি) একটি রোগ হলেও নিরাময়যোগ্য। এর জন্য দরকার সঠিক চিকিৎসা, পরিবেশ এবং পরিবারের সমর্থন ও ভালবাসা। একা থাকা মানুষের মাদক নেওয়ার ঝুঁকি বেশি বলে তিনি উল্লেখ করেন। মাদকাসক্তি থেকে নিরাময়ে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজেও তরুণ প্রজন্মকে বেশি করে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন ডা. আতিকুল।

অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আরেক সহকারী অধ্যাপক অভ্র দাশ ভৌমিক বলেন, প্রথমে মানুষ মাদক খায় পরে মাদক মানুষকে খায়। তাই বন্ধুদের শত অনুরোধ সত্ত্বেও মাদক নেওয়া যাবে না।

ফিরোজা বাশার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, সবার আগে নিজেকে এবং নিজের জীবনকে ভালবাসতে হবে। তাহলেই আমরা মাদক থেকে দূরে থাকবো।

অনুষ্ঠান শেষে একটি মানববন্ধনে অংশ নেন তারা।

/জেএ/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম