সোমবার থেকে ৩ কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৪:৫১আপডেট : ২০ জুন ২০২১, ১৪:৫১

আগামীকাল সোমবার (২১ জুন) থেকে ফাইজারের টিকার ট্রায়াল রান শুরু হবে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক শামসুল হক। রবিবার (২০ জুন) স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি। কোভ্যাক্স থেকে আসা ১ লাখ ৬২০ ডোজ দিয়ে এই কর্মসূচির ফার্স্ট রান শুরু হবে বলে তিনি জানান।

শামসুল হক বলেন, ফাইজারের টিকাটির তাপমাত্রা সেনসিটিভ। তাই আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩টি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেবো। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এই তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। যারা আগে নিবন্ধন করেছেন তারা এখানে ভ্যাকসিন নিতে আসতে পারবেন। কেন্দ্রগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে বেছে নিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন টিকা নেয়নি কিংবা পায়নি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এটি হচ্ছে প্রথম রান।

তিনি আরও বলেন, এদেরকে ফাইজারের টিকা দেওয়ার পর ৭-১০ দিন পর ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি শুরু করতে পারবো বলে আশা করি। তখন আমরা জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিনের কার্যক্রমকে আরও বর্ধিত করতে পারবো। আশা করি তখন ঢাকার আরও কয়েকটি সেন্টারে সেটি চালু হবে।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের