রাতেই আসছে মডার্নার ১২ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ২২:৪৮আপডেট : ০২ জুলাই ২০২১, ২২:৪৮

কোভ্যাক্স সুবিধার আওতায় আজ শুক্রবার (২ জুলাই) রাতেই দেশে আসছে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ১২ লাখ ডোজ টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিকার ফ্লাইটটি শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ৪৫ লাখ করোনা টিকা পাচ্ছে। যার মধ্যে আজ রাত সাড়ে ১১টায় মডার্নার ১২ লাখ টিকা দেশে পৌঁছাবে এবং রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১২ লাখ টিকা পৌঁছাবে।

পরদিন অর্থাৎ ৩ জুলাই মডার্নার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় পৌঁছাবে এবং ওইদিন ভোর পাঁচটায় সিনোফার্মের আরও নয় লাখ টিকা পৌঁছাবে। এই দুই টিকা (মডার্না এবং সিনোফার্ম) মিলে মোট ৪৫ লাখ টিকা পাবে বাংলাদেশ।

প্রসঙ্গত, কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মডার্নার এই ২৫ লাখ টিকা পাচ্ছে। আর সিনোফার্মের টিকা আসছে চীনের সঙ্গে কেনা চুক্তির আওতায়।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম