কম পরীক্ষাতেও বেশি রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৯:৫২আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:৫২

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জন তার আগের ২৪ ঘণ্টার চেয়ে কম। গতকাল ( ৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর ১১ হাজার ৩২৪ জন রোগী একদিনে শনাক্ত হবার কথা জানিয়েছিল।

তবে রোগী শনাক্ত কম হলেও তার মূল কার গতকাল ( ৯ জুলাই) শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা হয়েছেও কম।

গতকাল ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ২৭ হাজার ৮৮৪টি।

তবে শঙ্কার কথা হচ্ছে, শনাক্ত হওয়া রোগী সংখ্যা দীর্ঘ ৫ দিন পর দৈনিক শনাক্ত হওয়া ১১ হাজার  রোগী থেকে কমে আট হাজারে এলেও শনাক্তের হার রয়েছে ঊর্ধ্বমূখী।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ আর তার আগের ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ।

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম