৮ সরকারি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ২০:১৫ আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩১ জন। শনিবার (৩১ জুলাই) ছিল এ সংখ্যা ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। আর নতুন করে শনাক্ত হওয়া ১৪ হাজার ৮৪৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

আর এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম বড় ৮ হাসপাতালেই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বর্তমানে ঢাকার সরকারি ১৭ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ বেড নেই। এগুলো হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।

অন্য হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের চার বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের আটটি আর পঙ্গু হাসপাতালের তিন বেডের মধ্যে তিনটি ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানী ঢাকায় করোনা রোগীদের সেবা দেওয়া ১৭টি ডেডিকেটেড সরকারি হাসপাতালের মোট ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৬টি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
সর্বশেষ খবর
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো