করোনা: ৬ মাসেই গত বছরের দ্বিগুণ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২১, ২২:১৬ আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:৪৬

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। তাদের নিয়ে এই মহামারিতে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট মারা গেলেন ২০ হাজার ৯১৬ জন।

রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনাতে ৩১ জুলাই (শনিবার) পর্যন্ত মোট মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় অধিদফতর। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথাও জানায় তারা।

স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের মার্চে মারা যান পাঁচজন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুন মাসে এক হাজার ১৯৭ জন, জুলাই মাসে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন আর ডিসেম্বর মাসে মারা যান ৯১৫ জন।

সে হিসেবে গত বছর করোনা মহামারিতে মোট মারা যান সাত হাজার ৫৫৯ জন।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে মারা যান ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে সেটা গিয়ে দাঁড়ায় দুই হাজার ৪০৪ জনে, মে মাসে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন আর কেবলমাত্র গেল জুলাই মাসে মারা গেছেন ছয় হাজার ১৮২ জন। আর চলতি বছরের ছয় মাসেই করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ১২৬ জন, যা গত বছরের প্রায় দ্বিগুণ।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো