ডেঙ্গু: ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২৯ রোগী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৮:২৯আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৯:৩২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর মঙ্গলবার (১৭ আগস্ট) জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন ৩২৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩০৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এ বছর এত বেশি সংখ্যক রোগী এর আগে শনাক্ত হননি। 

তবে এ মাসে বছরের অন্যান্য মাসের মোট ডেঙ্গু রোগীর চেয়ে রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে। এ মাসে এখন পর্যন্ত তিন হাজার ৯৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন, মে মাসে ৪৩ জন, এপ্রিলে তিন জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন এবং জানুয়ারিতে ৩২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১১৪ জন রোগী ভর্তি আছেন জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এরমধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৬৬ জন।

এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৫০ জন। এরমধ্যে পাঁচ হাজার ৫১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এ বছর এখন পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম