করোনা সংক্রমণ ও উপসর্গ

চিকিৎসক মারা গেছেন ১৮৬, স্বাস্থ্যকর্মী আক্রান্ত ৯৩৯৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২১, ১৭:২৮আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:২৮

দেশে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮৬ জন চিকিৎসক মারা গেছেন ১৮৬ জন। আর করোনাতে এখন পর্যন্ত দেশের নয় হাজার ৩৯৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো  হয়, দেশে করোনাতে আক্রান্ত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।

তিনিই দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম চিকিৎসক। এরপর থেকে একে একে করোনা এবং করোনার লক্ষণ উপসর্গে আক্রান্ত হয়ে দেশের আরও ১৮৫ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

বিএমএ জানায়, তাদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ২৫ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন ৮২ জন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সাতজন, বেসরকারি বা জেনারেল প্রাকটিস করতেন ৭১ জন আর আর্মি মেডিক্যাল কোরে কর্মরত ছিলেন একজন চিকিৎসক।

বিএমএ জানায়, দেশে এখন পর্যন্ত মোট নয় হাজার ৩৯৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনাতে।

তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন তিন হাজার ১০৮ জন, নার্স দুই হাজার ২৭১ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন চার হাজার ১৫ জন।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান