টিকার দুই ডোজ নিয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার মানুষ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ২১:১১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৩

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬২ লাখ ৩০ হাজার ৮৯৩ ডোজ টিকা মজুত আছে। 

প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। 

রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮১৫ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৪০ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪২ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৬ হাজার ২৭০ ডোজ।

এ ছাড়া ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৯৬ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ২ হাজার ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮০১ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩২ লাখ ৮ হাজার ৩৮১ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৩ হাজার ৫৭৭ জনকে।

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন।

/এসও/এনএইচ/এমওএফ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক