তিন দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ৮৮০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪

চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮০ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুমের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৩৩ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৫৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১২০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে নয় হাজার ৯২৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে জানিয়ে কন্ট্রোল রুম জানাচ্ছে, তাদের মধ্যে গত জুলাইতে মারা গেছেন ১২ জন, আগস্টে মারা গেছেন ৩৩ জন আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন চারজন।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম