আজ দেওয়া হয়েছে সাড়ে ১১ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৩

গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন ছিল আজ বুধবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬১ লাখ ৮৯ হাজার ৩২৯ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৯১১ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক জন।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৩৪ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪২৭ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

/এসও/এফএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক