বিদেশি বিশেষজ্ঞ দিয়ে কৃত্রিম পা সংযোজনের প্রচারণা ভিত্তিহীন: নিটোরের পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৬:২৬ আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার প্রচারণাকে ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ্।

তিনি জানান, বিগত কয়েকদিন ধরে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছিল যে – পঙ্গু হাসপাতাল নামে পরিচিত নিটোরে বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, এধরনের প্রচারণা একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান একটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোন খবর প্রকাশিত হয় নাই এবং এর সঙ্গে প্রতিষ্ঠানের কোন সংশ্লিষ্টতাও নাই। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ