করোনা রোগী কম, ফের চালু হচ্ছে ঢামেকের বন্ধ বিভাগ

আমিনুল ইসলাম বাবু
০৭ অক্টোবর ২০২১, ১৮:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯:৫০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। দৈনিক শনাক্তের হার গত কয়েকদিন ধরে তিন শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালয় ফাঁকা শয্যার সংখ্যা বাড়ছে। ব্যতিক্রম নয় মেডিক্যাল কলেজ হাসপাতালও। এ অবস্থার হাসপাতালের বন্ধ হওয়া একাধিক বিভাগ ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কিছু বিভাগ চালু হয়েছে আর করোনা ইউনিট রেখেই পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া বাকিগুলো চালুর চেষ্টা করা হচ্ছে।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে, করোনা ইউনিটের অধিকাংশ শয্যা ফাঁকা। নতুন ভবনের পঞ্চম তলা পুরোটাই ফাঁকা করা হয়েছে। সেখানেই বন্ধ থাকা বিভাগগুলো চালু করা হচ্ছে। আবার পুরাতন ভবনে বেড়েছে রোগীর অনেক চাপ। ভর্তি দিতে পারছেন না চিকিৎসকরা। বহির্বিভাগেরও একই অবস্থা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন। সে সময় ভবনের একাধিক বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা অর্ধেকের নিচে চলে এসেছে। আর তাতে করে কয়েকটি বিভাগ নতুন করে চালু করা হয়েছে। করোনা ইউনিট রেখেই পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া বাকি বিভাগগুলো চালু করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: নন-কোভিড রোগীরা যাবেন কোথায়!

তিনি বলেন, এ হাসপাতালে করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে রোগীর চাপ বেড়েই চলছিল। সে সময়ে মেডিসিন বিভাগ, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক সার্জারিসহ বেশ কয়েকটি বিভাগ বন্ধ করা হয়েছিল। বাড়ানো হয়েছিল বেড সংখ্যা। এমনকি বার্ন ইউনিট পুরোটাই খালি করা হয়েছিল। 

চালু করা বিভাগের মধ্যে রয়েছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি। এসব বিভাগে এখন রোগী ভর্তিও শুরু হয়েছে।

আশরাফুল আলম বলেন, পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে বাকি বন্ধ থাকা বিভাগগুলো চালু করা হবে।

চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এদের মধ্যে নারী ৪০ জন পুরুষ ৩৫ জন। একই মাসে মোট ভর্তি হয়েছিল ১ হাজার ৬৫৫ জন আর সুস্থ হয়েছেন এক হাজার ১৪২ জন। এ ছাড়া নিজ দায়িত্বে চলে গেছেন ৩০৮ জন। গত এক সপ্তাহে (৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন, তাদের মধ্যে নারী ছয় জন আর পুরুষ দুই জন। 

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম