৬ দিনে ১৩৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৯:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:৪৬

গত ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৮টা থেকে ৭ অক্টোবর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত এক হাজার ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২০৮ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন আর বাকি ৩৫ জন অন্যান্য বিভাগে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৭৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭১৬ জন আর বাকি ১৫৭ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৫৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২০৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী, যা ২২ দশমিক আট শতাংশ। এছাড়া ভর্তি হওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ১৯ দশমিক এক শতাংশ, এক থেকে ১০ বছর বয়সী ১৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৩ দশমিক ছয় শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী ছয় দশমিক দুই শতাংশ, শূন্য থেকে এক বছর বয়সী পাঁচ দশমিক ছয় শতাংশ আর তিন দশমিক সাত শতাংশ রয়েছেন ষাটোর্ধ্ব।

 

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম