গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন আর খুলনা ও সিলেট বিভাগের রয়েছেন এক জন করে।
দেশের বাকি চার বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মৃত্যু হয়েছে চার জনের, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় একজন করে আর খুলনা বিভাগের যশোর ও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মারা গেছেন এক জন করে।
দেশের বাকি ৫৯ জেলায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।









