টিকা নিতে আসা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২১:৪৮আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৪৮

রাজধানী ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিন সোমবার (১ নভেম্বর) বেশি সময় নষ্ট হয়েছে স্কুল ড্রেসের কারণে। অপরদিকে টিকা নেওয়ার পর  রেস্টে না থেকেই শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি ও আনন্দে মেতে ওঠে।

এসব কারণে টিকা নিতে আসা শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) শাহেদুল খবির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিকা নিতে আসা শিক্ষার্থীদের অপেক্ষাকৃত ঢিলা হাতার স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসতে হবে।  ছেলেরা হাফ হাতা শার্ট পরে আসবে। এতে টিাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি, ঢিলা জামা পরে আসবে মেয়েরা। এছাড়া ছেলেরা হাফ হাতা শার্ট পরে আসবে।  স্কুল ড্রেস পরেই আসতে বলা হয়েছে। কারণ, কোন স্কুলের শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে, তা ড্রেসে নির্ধারণ করা যাবে। নির্ধারিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নির্ধারিত কেন্দ্রে টিকা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অধ্যক্ষ ড. শাহান আরা বেগম আরও বলেন, ‘শিক্ষার্থীদের বাসা থেকে পেট ভরে খেয়ে আসতে বলা হয়েছে। যাতে কেউ দুর্বলতা অনুভব না করে। টিকা নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিতে হবে।’

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম