দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগ করোনায় মৃত্যুহীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭:৩৮

দেশে করোনা মহামারিকালের ১৮ মাসে দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

এই তিনজনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে। দেশের বাকি পাঁচ বিভাগে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

এর আগে গত ২০ অক্টোবর মহামারিকালে প্রথম ঢাকা বিভাগে করোনায় কেউ মারা যায়নি। সেদিন করোনাতে আক্রান্ত হয়ে মারা যান ছয় জন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ছিলেন তিনজন, রাজশাহী বিভাগের দুইজন আর খুলনার বিভাগের একজন। এ সময়ে ঢাকা বিভাগসহ বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

২০ অক্টোবরের আগে সেই সঙ্গে গত বছরের ৩ এপ্রিলের পর ঢাকা বিভাগ কখনও মৃত্যুশূন্য হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সেই থেকে দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় করোনাতে মারা যাওয়া তিনজনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ২৭ হাজার ৮৯০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ১৬১ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ হাজার ৬৬২ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৪৫ জন, খুলনা বিভাগে তিন হাজার ৬০০ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন, সিলেট বিভাগে এক হাজার ২৬৭ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪৪ জন।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম