করোনায় মৃত্যু বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯:০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৮ জন এবং মারা গেছেন ৪ জন। গতকাল করোনায় এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন।

এদিন সুস্থ হয়েছেন ১৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯০৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৩৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এরমধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, চট্টগ্রামে ১ জন এবং রাজশাহীতে একজন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১ জন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম