শিগগিরই স্কুলে গিয়ে টিকাদান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৭:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:১২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব দ্রুতই স্কুলে গিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত 'ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা' শীর্ষক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালই আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে গিয়ে তাড়াতাড়ি টিকাদান কর্মসূচি চালু করবো। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি। ইতোমধ্যে তালিকা হাতে পাওয়ার পরপরই প্রস্তুতি নিতে বলে দিয়েছি। সেটা পেলেই আমাদের টিম গিয়ে টিকাদান কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, আমাদের আটটি জায়গা দেওয়া হয়েছিল, যেখান থেকে ফাইজারের টিকা দিতে হবে। সেটা সব জায়গায় দেওয়া যায় না। কারণ, এক্ষেত্রে বিশেষ পরিবেশের দরকার হয়। যেখানে সেই ব্যবস্থা আছে, সেখানেই আমরা আপাতত দিচ্ছি। আমরা দেখলাম, যেসব কেন্দ্র করেছি সেখানে শিক্ষার্থীরা যেতে পারছে না। কারণ, যেখানে কেন্দ্র হয়েছে সেখানে আশপাশে আরও চার পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের এলেও দেখা যাচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন সিদ্ধান্ত নিয়েছি, ঢাকার যে স্কুলগুলোতে টিকা দেবো, প্ল্যান করেছি, সেখানে গিয়ে আমাদের টিম টিকা দেবে। তাতে টিকাদান বেগবান হবে, আমরা যেভাবে দিতে চাচ্ছি সেভাবে দিতে পারবো। সেক্ষেত্রে জটলা কমে যাবে। কোন স্কুলে আমরা কবে যাবো সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা দেবে, সেই তালিকা অনুযায়ী আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে, সেখানে শেষ করে অন্য স্কুলে যাবো।

এই আলোচনা সভা আয়োজন করে স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও দৈনিক সমকাল।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম