ডিএনসিসি’র ৫৪ ওয়ার্ডে একদিনে টিকা নিলেন ১৯ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২০:১৩

গণটিকার আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএসসিসি’র ৫৪টি ওয়ার্ড থেকে একদিনে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ১৪২ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিএনসিসি’র ১০টি অঞ্চলের কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করেন তারা। ডিএনসিসি’র স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা  ডা. ইমদাদুল হক জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম বিকাল পর্যন্ত চলে। এতে অঞ্চল-১-এ ১১৯ জন পুরুষ ও ৮০ জন নারী; অঞ্চল-২-এ ৯টি কেন্দ্রে এক হাজার ৯৯১ জন পুরুষ ও এক হাজার ৭৮২ জন নারী, অঞ্চল-৩-এর ১০টি কেন্দ্রে এক হাজার ৭৯১ জন পুরুষ ও এক হাজার ৮৮৪ জন নারী, অঞ্চল-৪-এর ৭টি কেন্দ্রে ৮৫৭ জন পুরুষ ও ৭৪৬ জন নারী টিকা নিয়েছেন।

এছাড়া অঞ্চল-৫-এর ৯টি কেন্দ্রে এক হাজার ১৯৭ জন পুরুষ ও এক হাজার ১৬৪ জন নারী, অঞ্চল-৬-এর চারটি কেন্দ্রে ৭৪২ জন পুরুষ ও ৭৪৮ জন নারী, অঞ্চল-৭-এর ৪টি কেন্দ্রে ৭৯৭ জন পুরুষ ও ৯৮৩ জন নারী, অঞ্চল-৮-এর ৩টি কেন্দ্রে ৪৬৮ জন পুরুষ ও ৬২৬ জন নারী, অঞ্চল-৯-এর ৩টি কেন্দ্রে ৫৬৩ জন পুরুষ ও ৬৩৭ জন নারী এবং অঞ্চল-১০-এর ৪টি কেন্দ্রে ৯৩৮ জন পুরুষ ও এক হাজার ২৯ জন নারীসহ মোট ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্র থেকে ১৯ হাজার ১৪২ জন নারী ও পুরুষ টিকা গ্রহণ করেছেন।

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম