শনাক্ত ১৯১ জনের মধ্যে ঢাকার ১৬১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:২১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১ জন। তাদের মধ্যে ১৬১ জনই ঢাকা বিভাগের। আর এ সময়ে মারা যাওয়া দুই জনের মধ্যে একজন ঢাকা মহানগরীর, অপরজন দিনাজপুরের বাসিন্দা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মারা যাওয়া দুই জনের মধ্যে একজন ঢাকা নগরীর বাসিন্দা, অপরজনের বাড়ি রংপুর বিভাগের দিনাজপুর জেলায়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যে ১৯১ জন শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৬১ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে আবার ঢাকা মহানগরসহ ঢাকা জেলার রয়েছেন ১৫২ জন, ফরিদপুর ও গাজীপুর জেলার তিন জন করে, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার একজন করে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় একজন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজার ও কুমিল্লা জেলায় দুই জন করে, চাঁদপুরের তিন জন, আর খাগড়াছড়িতে একজন। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় একজন, রংপুর বিভাগের দিনাজপুরে চার জন, রংপুরের দুই জন, আর লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় একজন করে। সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন একজন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম