গত ২৪ ঘণ্টায় (৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুজন।
শনিবার ( ১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫২ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২৮ জন।
কন্ট্রোল রুম জানায়, গত বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে।









