সোমবার বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৪৩ হাজার জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ২৩:৫৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০০:১৬

দেশে গত মঙ্গলবার থেকে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ১৭৩ জন বুস্টার ডোজ নিয়েছেন। সোমবার ( ৩ জানুয়ারি ) রাজধানীসহ সারাদেশেই ৪৩ হাজার ৪৩৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ৯৩৬ জনসহ ঢাকা বিভাগে ২০ হাজার ৪৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৯১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ১০৯ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ৬১৬ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩০৫ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৫৯৪ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩৫ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৩৭৮ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম