শর্তসাপেক্ষে বুস্টার ডোজের কেন্দ্র পরিবর্তন করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ২১:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২১:৪৯

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়, বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতা অনেকের পক্ষেই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রাপ্তির স্থান থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনও ভ্যাকসিনেশন কেন্দ্র থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনাটি প্রযোজ্য নয়। 

এতে আরও বলা হয়, ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যেসব তথ্যাদি সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: টিকাকেন্দ্র বদলানোর সুযোগ দেওয়ার বিষয়ে ভাববে স্বাস্থ্য অধিদফতর

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম