দেশে আরও ১০ জনের ওমিক্রন শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ২১:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২২:৪৩

দেশে আরও ১০ জন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।

জিআইএসএআইডি জানায়, গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তবে যারা ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, তাদের বিদেশ ভ্রমণের কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন আক্রান্ত বলে শনাক্ত হলেন।

গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনায় দৈনিক শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে ঢাকায়। দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ১৪০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯৫০ জন, আর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন।

শতাংশের হিসাবে শুধু ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের ক্লাস্টার ট্রান্সমিশন (গুচ্ছ সংক্রমণ) হয়েছে ঢাকায়। ব্যবস্থা না নেওয়া হলে সারা দেশে ছড়িয়ে পড়তে সময় নেবে না।

উল্লেখ্য, গত বছর করোনার শুরুতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর-এর তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছিলেন, ‘যদি কোথাও একই জায়গায় কম দূরত্বের মধ্যে একাধিক রোগী থাকে, তখন ওই জায়গাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করে অনুসন্ধান করা হয়।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানী ঢাকায় রোগী বাড়ার ঊর্ধ্বগতি কারণ হলো ওমিক্রনের প্রভাব। বাংলাদেশে এর শুরু, এতে সন্দেহ নেই। ওমিক্রনের ক্লাস্টার ট্রান্সমিশন হচ্ছে ঢাকায়।’

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত
দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়ায় সংক্রমণ
আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম