বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে পাঁচ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ২৩:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২৩:০৮

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা  টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। আজ রাজধানীর সহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজ। বুধবার (১২ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
 
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, বুধবার ঢাকা মহানগরীতে ৭ হাজার ৩৫১ জনসহ ঢাকা বিভাগে ১২ হাজার ৭১০ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৪৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৯০৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৯৯০ জন, রংপুর বিভাগে ২ হাজার ৯৭১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৫২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম