ডাক্তার পদবি ব্যবহারে নিষেধাজ্ঞায় আপত্তি হোমিও চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৮ আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৪৯

ডাক্তার পদবি ব্যবহারে স্বাস্থ্য অধিদফতরের নিষেধে আপত্তি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকরা। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতর থেকে হোমিওপ্যাথি ডাক্তারদের নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে যে চিঠি দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।

সোমবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমিওপ্যাথি চিকিৎসক নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. ইফতেখার বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক সম্প্রতি হোমিও ডাক্তারদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না নির্দেশনা দিয়ে বিএমডিসির আইন-২০১০-এর বরাত দিয়ে যে চিঠি জারি করেছে তা সঠিক নয়। এটি অনভিপ্রেত ও দুঃখজনক।’

তিনি বলেন, ‘নিবন্ধিত চিকিৎসকরা বাংলাদেশ হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮৩, মাদক আইন ২০১৮, ভেটেরনারি কাউন্সিল আইন ২০১৯ (২৩/২)-সহ সরকারের বিভিন্ন সময়ে জারি করা আদেশ অনুসারে নিবন্ধিত হোমিওপ্যাথি চিকিৎসকরা তাদের স্ব-স্ব নামের আগে ডাক্তার পদবি রাখার অধিকার রাখেন।’

তিনি দাবি জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে জারি হওয়া পত্রটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আপিল বিভাগে গৃহীত আবেদনটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে দায়িত্ব পালনরত হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার প্রসঙ্গে কোনও কার্যক্রম গ্রহণ ও মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন কমিটির আহ্বায়ক ডা. মো. শাখাওয়াত ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ড. দিলিপ কুমার রায়, হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ও সচিব ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

/জেডএ/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাঈদ খোকনের তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড আবদন 
সাঈদ খোকনের তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড আবদন 
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন