গত সপ্তাহে মৃতদের ৭৮ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৫১

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন। তাদের মধ্যে ১০৯ জনই টিকা নেননি, বাকি ৩১ জন টিকা নিয়েছিলেন। সোমবার ( ৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন। তাদের মধ্যে ১০৯ জন টিকা নিয়েছিলেন; শতকরা হিসেবে যা ৭৭ দশমিক নয় শতাংশ। বাকি ৩১ জন অর্থাৎ ২২ দশমিক এক শতাংশ টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ছয় জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ২৩ জন আর তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছিলেন দুজন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৪০ জনের মধ্যে পুরুষ ৮০ জন আর নারী ৬০ জন। তাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।

আর মারা যাওয়া ১৪০ জনের মধ্যে কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন ৮৬ জন। তাদের মধ্যে অনেকেই একাধিক রোগে আক্রান্ত ছিলেন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৪০ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপে; শতকরা ৬৫ দশমিক এক শতাংশ। এরপর রয়েছে ডায়াবেটিস, এতে আক্রান্ত ছিলেন ৬১ দশমিক ছয় শতাংশ।

২৬ দশমিক সাত শতাংশ আক্রান্ত ছিলেন কিডনি রোগে, হৃদরোগে আক্রান্ত ছিলেন ২০ দশমিক নয় শতাংশ। ১৬ দশমিক তিন শতাংশ আক্রান্ত ছিলেন বক্ষব্যধিতে। চার দশমিক সাত শতাংশ করে আক্রান্ত ছিলেন নিউরোলজিক্যাল ও ক্যান্সারে, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক, বাত জ্বর, রক্তজনিত রোগে আক্রান্ত ছিলেন দুই দশমিক তিন শতাংশ করে আর অন্যান্য অসুখে আক্রান্ত ছিলেন এক দশমিক দুই শতাংশ মানুষ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম