একদিনে ৪৩, পাঁচ মাসে সর্বোচ্চ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৫

দেশে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। যা কিনা চলতি বছরে এখন পর্যন্ত এবং গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর একদিনে ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ৪৩ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৫৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪১ হাজার ৮৭৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি।

দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৫২ হাজার ২৯৫টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ লাখ ৬০ হাজার ২৮৩টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ, আর এখন পর্যন্ত ১৪ দশমিক ৬৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩০৪ জন, আর নারী ১০ হাজার ৩৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মধ্যে ১১ জন  মারা গেছেন ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে, এরপরই রয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের আছেন ৮ জন, ৮১ থেকে ৯০ বছরের আছেন ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের আছেন ৪ জন, ২১ থেকে ৩০ বছরের আছেন ৩ জন, আর শূন্য থেকে ১০ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন একজন করে।

৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগেরই মারা গেছেন ১৫ জন। বাকিদের মধ্যে খুলনা বিভাগের ১৩ জন আর চট্টগ্রাম বিভাগের ১১ জন। এর বাইরে রাজশাহী বিভাগের দুই জন, আর রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন, বেসরকারি হাসপাতালে সাত জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম