ওমিক্রন দাপট কমে আসছে। কমে আসছে রোগীর সংখ্যা ও শনাক্তের হার। এরই ধারাবাহিকতা দেখা গেছে গত ২৪ ঘণ্টায়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৯৮টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৫৫ হাজার ৯৬৫ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ২৭ হাজার ৪৯৭টি।
অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৮৫ জন, নারী মারা গেলেন ১০ হাজার ৪৫৯ জন।
বয়স বিবেচনায় ৬১-৭০ ও ৭১-৮০ বছরের আছেন চার জন করে, ৮১-৯০ বছরের দুই জন, ৩১-৪০ বছর, ৪১-৫০ বছর ও ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন করে।
মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচ জন। চট্টগ্রাম বিভাগের চার জন, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের আছেন একজন করে।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।









