গত সপ্তাহে মারা যাওয়া ৫৯ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে। আর যারা মারা গেছেন তাদের মধ্যে ৬২ শতাংশই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার ( ২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে ( ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। তার আগের সপ্তাহে  (৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ২৩০ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ৩৬ দশমিক পাঁচ শতাংশ।

আর গত সপ্তাহে মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেননি ৯১ জন। শতকরা হিসেবে ৬২ দশমিক তিন শতাংশ। আর টিকা নিয়েছেন ৫৫ জন, যা কিনা ৩৭ দশমিক সাত শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, যে ৫৫ জন টিকা নিয়েছেন তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ছয়জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ জন আর আর একজন নিয়েছিলেন বুস্টার বা টিকার তৃতীয় ডোজ।

মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে শতকরা ৬১ দশমিক ছয় শতাংশই আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে পুরুষ ৯৭ জন আর নারী ৪৯ জন।

উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৫৯ শতাংশ

অধিদফতরের তথ্যানুযায়ী, গত সপ্তাহে যে ১৪৬ জন মারা গেছেন ৬১ দশমিক ছয় শতাংশই আগে থেকে অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন সবচেয়ে বেশি মানুষ, ৫৮ দশমিক নয় শতাংশ।

এরপর ৫৪ দশমিক চার শতাংশ আক্রান্ত ছিলেন ডায়াবেটিসে, ২৪ দশমিক চার শতাংশ হৃদরোগে, ১৮ দশমিক নয় শতাংশ বক্ষব্যাধিতে, ১৭ দশমিক আট শতাংশ গ্যাস্ট্রোলিভার রোগে, চার দশমিক চার শতাংশ করে ক্যান্সার ও স্ট্রোকে এবং অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন।

অধিদফতর জানাচ্ছে, আর তাদের মধ্যে অনেকেই দুই বা ততোধিক রোগে আক্রান্ত ছিলেন।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম