৪১ জেলায় এক অঙ্কের রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ আরও কমেছে। গত দুদিন ধরে দেশে করোনায় নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা রয়েছে হাজারের নিচে। আর শনাক্তের হার কমে চার শতাংশে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের আজকের ( ২৭ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, দেশে তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে মাত্র এক জেলায়। ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছে ৫৫৭ জন। বাকি ৬৩ জেলার মধ্যে ৯ জেলায় শনাক্ত হয়েছে দুই অঙ্কের রোগী, ৪১ জেলায় ১ অঙ্কের রোগী আর নতুন করে কোনও রোগী শনাক্ত হয়েনি ১৩ জেলায়।

অধিদফতরের তথ্যানুসারে, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর, রাজশাহী বিভাগের পাবনা ও সিরাজগঞ্জ ও সিলেট বিভাগের সিলেট জেলায়।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে রোগী শনাক্ত হয়নি ১৩ জেলায়। তার মধ্যে রয়েছে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও শরীয়তপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও ফেনী, রংপুর বিভাগের নীলফামারী ও লালমনিরহাট, খুলনা বিভাগের ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা ও সাতক্ষীরা ও সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম