এক ডোজ পেয়েছে ১২ কোটি ৫৪ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ২৩:২৯ আপডেট : ০৬ মার্চ ২০২২, ২৩:২৯

দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৯৯৬ জন মানুষকে। এর মধ্যে ১২-১৭ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ৬১৭ জনকে। রবিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, আজ সারাদেশে এক ডোজ ১ লাখ ৭৪ হাজার ৬৭৭ জনকে এবং দুই ডোজ ৫ লাখ ১২ হাজার ২১০ জনকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ২১৮ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা। জনসন অ্যান্ড জনসনের টিকা শুধু ভাসমান মানুষদের দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৬৯৫ জন ভাসমান মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ