নাপা সিরাপ বিক্রি করতে বললো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২২, ১২:১২আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:১২

দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধের কথা বলেছিল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তবে সোমবার (১৪ মার্চ) সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু কাউছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিশুদের জন্য নাপা সিরাপ বিক্রিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। 

নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি

 বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১২ মার্চ নাপা সিরাপ বিক্রি বন্ধে একটি চিঠি দেওয়া হয়েছিল। এরমধ্যে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর নাপা সিরাপের (ব্যাচ নম্বর-৩২১১৩১২১) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে নাপা সিরাপ সেবনের জন্য সম্পূর্ণ নিরাপদ। এছাড়া বেক্সিমকো ফার্মার পক্ষ থেকেও পরীক্ষা করে নাপা সিরাপ শতভাগ নিরাপদ বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। 

এ অবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে নাপা সিরাপসহ অন্যান্য সব নিারপদ পণ্য বিক্রির অনুরোধ জানিয়েছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। 

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম