‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ পেলো ঢামেক হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ২২:০৩আপডেট : ৩১ মার্চ ২০২২, ২২:২৮

বিশেষ ক্যাটাগরিতে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর ‘বেস্ট ইনোভেটিভ অ্যাওয়ার্ড’ পেয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্স।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ছয়টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদফতর প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতালগুলো থেকে সংগৃহীত তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রতিবছর এই জাতীয় পুরস্কারের আয়োজন করে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা মূল্যায়ন, মর্যাদাক্রম নির্ণয় ও সেই অনুযায়ী পুরস্কার প্রদানের মাধ্যমে সবাইকে পেশাদারিত্বে উদ্বুদ্ধ করা ও উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় ‘হেলথ সিস্টেম স্ট্রেন্থদেনিং’ কার্যক্রম চালু করা হয়।

এবারে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০-এর বিশেষ ক্যাটাগারিতে পুরস্কার পেয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর বেস্ট ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা হেলথ কমপ্লেক্স।

শীর্ষ তিন মেডিক্যাল কলেজ হাসপাতাল হিসেবে পুরস্কার পেয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

দুটি শীর্ষ বিশেষায়িত স্নাতকোত্তর প্রতিষ্ঠান এবং হাসপাতাল হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পুরস্কার পেয়েছে।

বিভাগীয় দুটি শীর্ষ স্বাস্থ্য অফিস হিসেবে খুলনা ও বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস পুরস্কার পেয়েছে।

শীর্ষ পাঁচ সিভিল সার্জন অফিস হিসেবে পুরস্কার পেয়েছে ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস।

পাঁচ শীর্ষ বিভাগীয় হাসপাতাল হিসেবে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতাল, লক্ষ্মীপুর সদর হাসপাতাল, আর পিরোজপুর সদর হাসপাতাল পুরস্কার পেয়েছে।

সেই সঙ্গে ১০ শীর্ষ উপজেলা হেলথ কমপ্লেক্স হিসেবে চৌগাছা উপজেলা হেলথ কমপ্লেক্স, যশোর, কোটচাঁদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স, ঝিনাইদহ, কেশবপুর উপজেলা হেলথ কমপ্লেক্স, যশোর, কাপাসিয়া উপজেলা হেলথ কমপ্লেক্স, গাজীপুর, অভয়নগর উপজেলা হেলথ কমপ্লেক্স, যশোর, বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা এবং মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ পুরস্কার পেয়েছে।

এছাড়া আট শীর্ষ উপজেলা হেলথ কমপ্লেক্স (বিভাগীয়) এবং ১০টি শীর্ষ উপজেলা হেলথ অফিস/কমপ্লেক্স (কমিউনিটি হেলথ সার্ভিস)-কে পুরস্কার দেওয়া হয়েছে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী