৫৬ জেলায় নতুন শনাক্ত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৮:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২০:৩৬

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। এর আগে ২০২০ সালের ৬ এপ্রিল ৩৫ জন শনাক্ত হবার কথা জানানো হয়। এরপর থেকে দৈনিক শনাক্ত এর কম আর হয়নি।

অধিদফতরের তথ্যমতে, যে ৩৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন তার মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে সাত জেলায়। আর নতুন করে কেউ শনাক্ত হয়নি দেশের ৫৬ জেলায়।

অধিদফতরের তথ্যমতে, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়; ২৩ জন।

এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলায়। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায়, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায়, রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় আর সিলেট বিভাগের সিলেট জেলায়।

বাকি ৫৬ জেলায় এ সময় কেউ করোনায় আক্রান্ত হননি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম