সিলিন্ডারের আগুনে মা-বাবার সঙ্গে দগ্ধ কোলের শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৪:০৫আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৪:৩৭

রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডারের আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন, আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা বেগম ও তাদের সন্তান ফাতেমা (দেড় বছর)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধদের স্বজন কামাল হোসেন জানিয়েছেন, কোনাপাড়া আলাবাড়ি বটতলার একটি ৪র্থ তলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। তিনি জানান, আব্দুল করিম (৩০) একজন মুদি দোকানি, তার স্ত্রী খাদিজা গৃহিনী এবং তাদের সন্তান ফাতেমার বয়স দেড় বছর।

তিনি বলেন, সেহেরির সময়ে তরকারি গরম করার জন্য চুলা জ্বালাতে আগুন লেগে যায়। চুলার পাশেই ছিল ফ্রিজ। ফ্রিজের কমপ্রেসার ব্লাস্ট হয়েছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাদ দিয়ে বলেন, ‘আব্দুল করিমের শরীরের ৫৫ শতাংশ, খাদিজার ৯৫ শতাংশ এবং ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারও অবস্থাই ভালো নয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা।’

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম