৯৪ শতাংশ ম্যালেরিয়া রোগী ৩ পার্বত্য জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৮:২৮ আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৮:২৮

বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। আর তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, এবং বান্দরবানে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুহার সর্বাধিক। এই তিন জেলাকে উচ্চ ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। দেশের মোট ম্যালেরিয়া রোগীদের মধ্যে ৯৪ শতাংশই এ তিন জেলায়।

সোমবার (২৫ এপ্রিল) বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব ম্যালেরিয়া দিবস। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

অধিদফতর জানিয়েছে, ২৫শে এপ্রিল সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত হতে যাচ্ছে। এবারের ম্যালেরিয়া দিবসের স্লোগান  ‘উদ্ভাবনী কাজে লাগাই ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’।

অধিদফতর জানাচ্ছে, গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিবি অ্যান্ড ম্যালেরিয়া (জিএফএটিএম)-এর আর্থিক সহায়তা বাংলাদেশে ম্যালেরিয়া কার্যক্রমকে আরও সম্প্রসারিত, শক্তিশালী ও গতিশীল করেছে। বাংলাদেশে ম্যালেরিয়া নির্মূলের জন্য জাতীয় ম্যালেরিয়া নির্মূল কার্যক্রমের সঙ্গে ব্র্যাকসহ ৪ টি এনজিওর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম যৌথ অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে।

 অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর দোরগোড়ায় ম্যালেরিয়া সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে জানিয়ে অধিদফতর জানায়, গত ২০০৮-২০২১ সালে দেশে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ এবং মৃত্যু শতকরা ৯৩ ভাগ কমেছে। ২০২১ সালে বাংলাদেশ মোট ম্যালেরিয়া রোগী ছিল সাত হাজার ২৯৪ জন আর মারা গেছেন নয়জন।

উচ্চ  তিন পার্বত্য জেলাতেই দেশের মোট ম্যালেরিয়া রোগীর ৯৪ শতাংশ। অপরদিকে, ম্যালেরিয়া নির্মূলের আওতাধীন ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ৮টি জেলায় মোট ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল মাত্র ১০ জন। আশা করা যাচ্ছে, এই জেলাগুলোতে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে দীর্ঘমেয়াদি কীটনাশক যুক্ত মশারি প্রদান করা হচ্ছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পক্ষ থেকে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২ দশমিক সাত মিলিয়নের বেশি দীর্ঘমেয়াদি কীটনাশক যুক্ত মশারি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও তার দুই ভাইকে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও তার দুই ভাইকে
নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব
গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন