ঈদের দিন ঢামেকে আসা বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৫:৩০আপডেট : ০৩ মে ২০২২, ১৭:১২

ঈদুল ফিতরের দিনেও ব্যস্ত সময় পার করছেন ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসকরা। সকাল থেকেই রোগীদের চাপ, বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। মঙ্গলবার (৩ মে) সকাল থেকে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন বলে জানান তারা।

এদিন দুপুরে সরেজমিন ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ ঘুরে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের ভিড়। যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসা সুমনের পরিবার জানায়, ঈদের দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে সুমন ঘুরতে বের হয়েছিল। পথে দুর্ঘটনার শিকার হলে বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসে। সুমন ডান কাঁধে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে জনবল সবই আছে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় হচ্ছে—এখান থেকে রোগীদের যাতে দালালরা কোনও সমস্যা তৈরি করতে না পারে, সেটিও আমরা নজরে রাখছি। আমাদের এখানে আনসার সদস্যরা আছেন, তারাও দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আজকে যারা রোগী আসছে, এগুলো সচরাচর যে ধরনের রোগীরা আসেন, তারাই মূলত আসছেন। এরমধ্যে দুর্ঘটনাজনিত কারণেও অনেকে আসছেন। একজন আছেন গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত। এখানে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত আছেন, টিম হিসেবে কাজ করছেন।’

/এসও এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম