‘তামাক সেবন বন্ধ হলে এক-তৃতীয়াংশ ক্যান্সার রোধ করা সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১৭:৫৬আপডেট : ৩১ মে ২০২২, ১৭:৫৬

যে পরিবারে ধূমপান ও তামাক গ্রহণ করে, সেই পরিবারে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আর  এই ক্যান্সার এক- তৃতীয়াংশ রোধ করা সম্ভব, যদি তামাক সেবন বন্ধ  হয়।

মঙ্গলবার (৩১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত ‘তামাক ও ক্যান্সার’ বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ খুব জরুরি হয়ে পড়েছে। ক্যান্সারসহ নানা ধরনের রোগ সৃষ্টিতে তামাক সেবন অনেকটাই দায়ী।’

তিনি বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ আইন যদিও রয়েছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। এছাড়া কৃষকদেরকে তামাক উৎপাদনে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কাজ করতে হবে।’ এসময় ধূমপান ও তামাক গ্রহণে তরুণ প্রজন্মকে দূরে থাকার আহ্বান জানান এই চিকিৎসক।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আমিরুল মোর্শেদ বলেন, ‘যে পরিবার ধূমপান ও তামাক গ্রহণ করছে, সেখানে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তামাকমুক্ত করার জন্য নিজেই যদি তামাক সেবন থেকে দূরে থাকি, তাহলেই বিশ্ব তামাকমুক্ত হবে। সেইসঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা জরুরি।’

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দোপাধ্যায় বলেন, ‘এক-তৃতীয়াংশ ক্যান্সার রোধ করা সম্ভব— যদি তামাক সেবন বন্ধ করা যায়। একটি শিশুর জন্য মায়ের গর্ভও একটা পৃথিবী। তাই পরিবারের কেউ যদি ধূমপান করে, সেটার প্রভাব গর্ভে থাকা শিশুর ওপরেও পড়ে। নিরাপদ থাকার জন্য পরিবারে তামাক গ্রহণ কিংবা ধূমপান করা যাবে না। বনকে ধ্বংস করে তামাকজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। সরকার যদি এক্ষেত্রে তামাক উৎপাদনে কঠিন না হয়, তাহলে এটা বেড়ে যাবে। সরকারের উচিত সেটাকে জোর দিয়ে দেখা। ধূমপানের প্রতিবাদ করা দরকার। আমরা ধূমপায়ীকে বলতে পারি না যে, আপনার ধূমপান করার জায়গা এটি নয়।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম