হঠাৎ বেড়েছে শনাক্তের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৬:৫৯আপডেট : ০৬ জুন ২০২২, ১৭:২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। অনেক দিন ধরে শনাক্তের হার ০ দশমিক ৮০ শতাংশের নিচে থাকলেও আজ তা প্রায় ১ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন।

সোমবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪ হাজার ৩২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৫০ হাজার ৭২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮১ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম