শনাক্তের হার আবারও ১ শতাংশ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৭:০৯আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। বেশ কয়েক দিন ধরে শনাক্তের হার ০ দশমিক ৬০-এর নিচে ছিল। গতকাল তা বেড়ে ০ দশমিক ৮০ শতাংশে পৌঁছায়। আজ তা আরও বেড়ে ১ শতাংশ ছাড়িয়ে গেলো।

মঙ্গলবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।

এদিন সুস্থ হয়েছেন ৪২৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৩৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৪ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম