বিএসএমএমইউতে ১ বছর মেয়াদি ট্রেনিং ফেলোশিপ কোর্স চালুর সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৮:৩৬আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক বছর মেয়াদি অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সার্জারি অনুষদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের যেসব সাব-স্পেশালিটিতে এখনও মেডিক্যালের উচ্চশিক্ষা এমডি বা এমএস কোর্স চালু হয়নি, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের যে জটিলতা রয়েছে সেটি দূর হবে। মেডিক্যাল কলেজের শিক্ষকরা সহজেই পদোন্নতি পাবেন। পদোন্নতি পেলে কর্মক্ষেত্রে তাদের উৎসাহ ও প্রেরণা বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও  শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান