মিটফোর্ড হাসপাতালের সেই দগ্ধ চিকিৎসক মারা গেছেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২২, ১১:১৩ আপডেট : ২৯ জুন ২০২২, ১২:২১

রাজধানীর ওয়ারীর বাসায় দগ্ধ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) শিশু বিভাগের চিকিৎসক অদিতী সরকারের (৩৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চেয়ারম্যান ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ জুন (শুক্রবার) দুপুর সোয়া ১২টার দিকে ওয়ারির ১০ নং হেয়ার স্ট্রিটের বাসার ষষ্ঠ তলায় আগুনে দগ্ধ হন ডা. অদিতী সরকার। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।

দগ্ধ চিকিৎসকের স্বামী প্রকৌশলী মানস মণ্ডল জানিয়েছিলেন, এটি একটি দুর্ঘটনা। বাসায় কিছু দাহ্য পদার্থ ছিল, তা অদিতীর পায়ে লেগে পড়ে যায়। সেখানে আগুন লাগে এবং ওই আগুনে দগ্ধ হয় অদিতী।

মানস মণ্ডল আরও জানান, অদিতী মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার হিসাবে কর্মরত ছিল। তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। দীর্ঘদিন ধরে অদিতী শারীরিকভাবে অসুস্থ ও আপসেট ছিল। কাজ শেষে বাসায় ফিরে জামাকাপড় পাল্টানোর সময় পাশের রুমে হঠাৎ অতিদীর চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি নিয়ে তার শরীরে ঢালি। এরপর ৯৯৯-এর মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল